Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ৩১ জুলাই ২০২৬ | ০৪:০১ অপরাহ্ন

যাত্রীদের নামিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে রুয়েটে আরপি বাস আটকে রাখলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ৩১ জুলাই ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা যাত্রীদের গন্তব্যে না নিয়ে মাঝপথে নামিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস আটক করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ঢাকা-গাবতলী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৪১২) রুয়েট ক্যাম্পাসে এনে আটকে রাখা হয়।

জানা গেছে, বাসটি ঢাকা থেকে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী নিয়ে ছেড়ে আসে। অভিযোগ রয়েছে, যাত্রীসংখ্যা কম হওয়ায় নাটোরে পৌঁছে বাসের সুপারভাইজার, চালক ও হেলপার যাত্রীদের সেখানেই নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে যাত্রীদের আপত্তির মুখে বাসটি রাজশাহী পর্যন্ত আসে।

পরে রুয়েট গেটসংলগ্ন নয়ান পেট্রোল পাম্পে জ্বালানি নেওয়ার সময় বাসে থাকা রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিরুল ইসলাম বিষয়টি সহপাঠীদের জানান। খবর পেয়ে শিক্ষার্থীরা বাসটি রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে নিয়ে গিয়ে আটকে রাখেন।

শিক্ষার্থীরা বলেন, বাসের মালিক উপস্থিত হয়ে বিষয়টির সুরাহা না করা পর্যন্ত বাসটি ছেড়ে দেওয়া হবে না। বাসটি রুয়েট ক্যাম্পাসেই আটক রাখা আছে।


যাত্রীদের নামিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে রুয়েটে আরপি বাস আটকে রাখলেন শিক্ষার্থীরা