Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ৩১ জুলাই ২০২৬ | ০৬:৫৮ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৫৩, মৃত্যু ১ জন

অনলাইন ডেস্ক ৩১ জুলাই ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন রোগী। 


শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৬৯ জন চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন এবং বরিশাল ও খুলনা বিভাগে ৪ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে। আক্রান্তদের তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মোট রোগীদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী।


উল্লেখ্য, গত বছর (২০২৫ সালে) সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ২ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং প্রাণ হারিয়েছিলেন ৪১৩ জন।


--সংগৃহীত ছবি