Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৩ আগস্ট ২০২৬ | ১২:৪১ অপরাহ্ন

মেমোরি চিপ সংকটে সরবরাহ কমছে ম্যাকবুক এয়ারের

অনলাইন ডেস্ক ০৩ আগস্ট ২০২৬

বিশ্বজুড়ে মেমোরি চিপের সংকটের প্রভাব এবার পড়েছে অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ ম্যাকবুক এয়ারের ওপর। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বাড়তি চাহিদার কারণে মেমোরি চিপের সরবরাহ কমে যাওয়ায় বাজারে এই ল্যাপটপের ঘাটতি দেখা দিয়েছে।


ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক প্রতিবেদক মার্ক গারম্যান জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বাড়তি চাহিদার কারণে মেমোরি চিপের সংকট তৈরি হয়েছে। এর প্রভাব আগে ম্যাক মিনি ও ম্যাক স্টুডিওর মতো সীমিত ব্যবহারকারীর কম্পিউটারে দেখা গেলেও এখন তা ম্যাকবুক এয়ারেও পৌঁছেছে।


খুচরা বিক্রেতাদের তথ্য অনুযায়ী, আগের যেকোনো সময়ের তুলনায় এখন ম্যাকবুক এয়ারের সরবরাহ আরও সীমিত।


অ্যাপলের ওয়েবসাইট থেকেও এখনই ম্যাকবুক এয়ার কিনতে চাইলে আগস্টের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কিছু সংস্করণের ক্ষেত্রে অপেক্ষার সময় সেপ্টেম্বর পর্যন্ত গড়িয়েছে।


পরিস্থিতি সামাল দিতে কয়েকটি পদক্ষেপ নিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি মেমোরি চিপের দাম বাড়িয়েছে। পাশাপাশি চীনা সরবরাহকারীদের কাছ থেকেও মেমোরি সংগ্রহের চেষ্টা করছে।


এ ছাড়া জুনে শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের জন্য বার্ষিক মূল্যছাড় কর্মসূচি পিছিয়ে দিয়েছে অ্যাপল।


প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি তাদের প্রচারণায় ম্যাকবুক প্রোর মূল সংস্করণকে বেশি গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে প্রচারসামগ্রীতে উল্লেখ করা হচ্ছে, 'ম্যাকবুক এয়ারের সরবরাহ সীমিত'।

--সংগৃহীত ছবি