Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৫ আগস্ট ২০২৬ | ১১:১৭ পূর্বাহ্ন

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কক্সবাজার জেলা প্রতিনিধি : ০৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বিকেলে সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, বিআরটিসির জেলা ম্যানেজার (অপারেশন) মো: জাফর আহমেদ, সাংস্কৃতিক কেন্দ্র পরিচালক মং ছেন লা ও সংগীতায়তন সাধারণ সম্পাদক জুলফিকার আলী।


গান পরিবেশন করেন তালেব মাহমুদ, নাছির উদ্দিন বিপু, সোহেল রানা, রেজাউল করিম, রুমাইয়া রুবায়েত ও প্রিয়াঙ্কা পাল।


নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক কেন্দ্রের রাখাইন নৃত্য দল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কণ্ঠশিল্পী নাছির উদ্দিন বিপু।


অনুষ্ঠানে বক্তারা গণঅভ্যুত্থান নিয়ে ব্যাপক স্মৃতিচারণ করেন৷ দেশের কল্যাণে সকলকে কাজ করার আহবান জানান।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বিজয় বাংলা