Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:০৭ অপরাহ্ন

নাতনীর বিয়ের আর্শীবাদে এসে প্রাণ গেল দাদার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৮ ফেব্রুয়ারি ২০২৪
নাতনী  বর্ষা রাণীর বিয়ের আর্শীবাদ করতে আসছিলেন দাদা শিরিষ সরদার (৭০)। পথিমধ্যে  সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে (১৮ ফেব্রুয়ারী) নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট নামক স্হানে।

শিরিষ চন্দ্র পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের মৃত কার্তিক সরদারের ছেলে।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, নাতনীর বিয়ের আর্শীবাদ করতে ছেলের বাড়িতে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের শালবাড়ি গ্রামে আসছিলেন শিরিষ সরদার ও তার পরিবারের সদস্যরা। পথিমধ্যে মাকলাহাট নামক স্হানে ভুটভুটি উল্টে কাদার মধ্যে পড়লে মৃত্যু হয় শিরিষ সরদারের।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ভুটভুটি উল্টে কাদার মধ্যে পড়লে শিরিষ সরদারের মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাতনীর বিয়ের আর্শীবাদে এসে প্রাণ গেল দাদার