Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৯ আগস্ট ২০২৬ | ০৭:৫৭ অপরাহ্ন

মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৯ আগস্ট ২০২৬

সিপিসি-২, র‌্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজারের উখিয়ার বালুখালী মরাগাছ তলা এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক একজন আসামি গ্রেপ্তার হয়ছে।


রোববার ৯ আগস্ট দুপুরে গ্রেপ্তার আবুল জান্নাত (৪২) উখিয়ার পালংখালী ইউনিয়নের এফসিএন-১১৭৩৫৩, ব্লক- সি/৬, ক্যাম্প-০৯ (বলি বাজার), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবুল কালামের পুত্র।  


গ্রেপ্তার ব্যক্তি উখিয়া থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। বিজ্ঞ আদালত উক্ত আসামিকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। আসামি সাজা এড়ানোর লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক একজন আসামি গ্রেপ্তার হয়ছে।