Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১১ আগস্ট ২০২৬ | ০৪:০৪ অপরাহ্ন

নিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১১ আগস্ট ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা (এনজিও) কারিতাসের আয়োজনে জলবায়ু অভিযোজন, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে জলবায়ুর বিরূপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যােগ (CALL) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি  কর্মকর্তা রফিকুল ইসলাম। 

আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, কল প্রকল্পের

উপজেলা অফিসার বাবুলাল তিরকি, মাঠ সহায়ক সাগর টুডু; উপসহকারী কৃষি কর্মকর্তা মাজিবুর রহমান, ইউপি সদস্য,  ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


নিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত