Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১১ আগস্ট ২০২৬ | ০৬:০৬ অপরাহ্ন

গোমস্তাপুরে মাদকের ক্ষতিকর বিষয়ে শিক্ষার্থীদের অবহিত সভা

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১১ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার জন্য মাদকবিরোধী শ্রেণি বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে রহনপুর ভিশন স্কুলে এই সভার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও রহনপুর পুনর্ভবা মহানন্দা কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল। বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ, সাংবাদিক শাহারিয়ার শাহাদাত। এ সময় শিক্ষক, অভিভাবক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তার বলেন, মাদক মানবজীবন ও সমাজকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করে। মেধা ও চিন্তা শক্তিকে পঙ্গু করে, পরিবারে তীব্র অশান্তি ডেকে আনে এবং অপরাধ বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে। মাদক থেকে দূরে থাকার শপথ নেওয়া প্রতিটি তরুণের নৈতিক দায়িত্ব। বিশেষ করে খারাপ সঙ্গ ও কৌতুহল এড়িয়ে চলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ভালোকাজে মনোযোগ হওয়া এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে বক্তার বলেন। আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের মধ্যে কলম,খাতা ও জ্যামিতিক বক্স বিতরণ করা হয়।


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার জন্য মাদকবিরোধী শ্রেণি বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।