Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৩ আগস্ট ২০২৬ | ০২:৩২ অপরাহ্ন

পবায় আন্তর্জাতিক যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ১৩ আগস্ট ২০২৬

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, 'ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্খা' প্রতিপাদ্যে রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। খান ফাউন্ডেশন এর বাস্তবায়নে 'ভয়েসেস ফর চেঞ্জ' প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি শেষে বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বুধবার (১২ আগষ্ট) সকালে সমতা নারী কল্যাণ সংস্থা ও আঞ্চলিক উন্নয়ন সংস্থা'র যৌথ আয়োজনে এবং পবা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর সহযোগিতায় এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক এবং নাগরিকতা জিএফএ কারিগরি সহযোগিতায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়।


আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, রুডো নির্বাহী পরিচালক সোহাগ আলীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার।

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়েছে।