Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৩ আগস্ট ২০২৬ | ০৬:৪০ অপরাহ্ন

বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম, প্রতি লিটার কত টাকা

অনলাইন ডেস্ক ১৩ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে তেলের দামে আবারও কিছুটা স্বস্তি। সরবরাহ নিয়ে নানা শঙ্কা থাকলেও বৃহস্পতিবার (১৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।


একদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাব, অন্যদিকে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমার আশঙ্কা। এই দুই বিপরীতমুখী চাপের মধ্যে বিনিয়োগকারীরা এখন তেলের বাজারের পরবর্তী গতি বোঝার চেষ্টা করছেন।


বিশ্ববাজারে তেলের দাম কত

বৃহস্পতিবার সকালে লেনদেনের এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৬ ডলারে নেমেছে।


অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮২ ডলার। তবে আগের রাতে তেলের দাম বেড়েছিল।


প্রতি লিটার তেলের দাম বাংলাদেশি টাকায় কত

এক ব্যারেলে সাধারণত ১৫৮ দশমিক ৯৮ লিটার তেল থাকে। সে হিসাবে ব্রেন্ট ক্রুডের ৮৭ দশমিক ৬৬ ডলার প্রতি ব্যারেল দামকে প্রতি লিটারে হিসাব করলে হয় প্রায় ০ দশমিক ৫৫ ডলার।


এক ডলারে ১২৩ টাকা বিনিময় হার ধরে হিসাব করলে প্রতি লিটার অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম দাঁড়ায় প্রায় ৬৭ টাকা ৮২ পয়সা।


অর্থাৎ বিশ্ববাজারের ব্রেন্ট ক্রুডের বর্তমান দরের ভিত্তিতে এক লিটার অপরিশোধিত তেলের মূল্য প্রায় ৬৮ টাকা।


এটি আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম থেকে করা হিসাব। বাংলাদেশে পেট্রল, অকটেন, ডিজেল বা কেরোসিনের খুচরা দামের সঙ্গে এই হিসাব এক নয়। কারণ পরিশোধন, পরিবহন, কর, শুল্ক, বিপণন ও অন্যান্য খরচ যোগ হয়ে ভোক্তা পর্যায়ের দাম নির্ধারিত হয়।


সূত্র: সিএনবিসি

--সংগৃহীত ছবি