Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৪ আগস্ট ২০২৬ | ০৯:০৩ অপরাহ্ন

আন্ধারকোঠায় শহীদ ফাদার আন্জেলো মার্জ্জনীর স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছোটন সরদার ১৪ আগস্ট ২০২৬

শহীদ ফাদার আন্জেলো মার্জ্জনীর ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর আন্ধারকোঠায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বার্ষিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আন্ধারকোঠা  টাইগার স্পোর্টিং ক্লাব ও স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টুর্নামেন্টে  জিয়লমারি বাংলার খোকা চ্যাম্পিয়ন ও শেখপাড়া স্পোটিং ক্লাব রানার্সআপ ও কাদিপুর স্পোটিং ক্লাব তৃতীয় স্থান অধিকার করে বিজয়ী হয়। বিজয়ী দলের  প্রাইজমানি সত্তর হাজার,রানার্সআপ দলের প্রাইজমানি  পঞ্চাশ হাজার ও তৃতীয় বিজয়ী বিশ হাজরে পুরস্কৃত হয়।


গত ৭, ৮ ও ৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক পর্বে মোট ৪৮টি দল নকআউট পদ্ধতিতে অংশ নেয়। সেখান থেকে ১৬টি দল চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়, পরে শুক্রবার, ১৪ জানুয়ারি শহীদ ফাদার আন্জেলো মার্জ্জনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ১৬টি দলের নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত হয়। 


খেলা শুরুর আগে শহীদ ফাদার আন্জেলো মার্জ্জনীর স্মরণে সকালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা শেষে শুরু হয় ফুটবল প্রতিযোগিতা। খেলা দেখতে আন্ধারকোঠা ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ মাঠে উপস্থিত হন।


আয়োজকেরা জানান, শহীদ ফাদার আন্জেলো মার্জ্জনীর অবদান ও স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।


স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।


ছবি