Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৫ আগস্ট ২০২৬ | ০৮:৫১ অপরাহ্ন

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিনিধি:- ১৫ আগস্ট ২০২৬

রাজশাহী মহানগরীর সিটি সেন্টার পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে তিনি সিটি সেন্টার পরিদর্শন করেন। এ সময় সিটি সেন্টারের ব্যবসায়ীবৃন্দ রাসিক প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।


পরিদর্শনকালে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন রাসিক প্রশাসক। মতবিনিময়ে ব্যবসায়ীরা সিটি সেন্টারে সেন্ট্রাল এসি চালু, এক্সেলেটর (চলন্ত সিঁড়ি), জেনারেটর স্থাপনসহ মার্কেটের সার্বিক উন্নয়নে বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।


ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সিটি সেন্টারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন রাসিক প্রশাসক। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে সেন্ট্রাল এসি ও এক্সেলেটর চালুর বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।


মতবিনিময়কালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাইদসহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় সিটি সেন্টারের ব্যবসায়ী ডা. জহুরুল হক, রাগিব আহসান, ইমরান বিন মাহবুবসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।


রাজশাহী মহানগরীর সিটি সেন্টার পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।