Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৬ আগস্ট ২০২৬ | ০৭:০১ অপরাহ্ন

রাজশাহীতে পৃথক পৃথক অভিযানে মাদক ও নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি:- ১৬ আগস্ট ২০২৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, বাংলা মদ, ইয়াবা ট্যাবলেট, অটোরিক্সা ও নগদ অর্থ জব্দসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


 ১৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে কাটাখালী থানা পুলিশ আলমগীর কবিরের ভাটা এলাকায়  অভিযান পরিচালনার সময়,  রাস্তায় মালিক বিহীন একটি অটোরিক্সা পায়। অটোরিক্সাটিতে তল্লাশির সময় বিশেষ কৌশলে রাখা ২০ কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশ গাঁজাসহ অটোরিক্সাটি জব্দ করে।


অপরদিকে একই তারিখ ও সময়ে বোয়ালিয়া থানা পুলিশ নগরির গৌরহাঙ্গা রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে রামচন্দ্রপুর কেদুরমোড় গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো: মাসুদ রানা (৪৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪৫ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।


এছাড়াও একই তারিখ আনুমানিক ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ পাঠানপাড়া এলাকায় মৃত নিমরোজ আলীর ছেলে মো: সাব্বির (৩২) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে সাব্বিরকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃত ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনে প্রক্রিয়া শেষ ১৬ আগস্ট দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


রাজশাহীতে পৃথক পৃথক অভিযানে মাদক ও নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার