Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৭ আগস্ট ২০২৬ | ১১:২৪ পূর্বাহ্ন

আইফোনে স্পাইওয়্যার হামলার সতর্কতা এলে যা করবেন

অনলাইন ডেস্ক ১৭ আগস্ট ২০২৬

আইফোনে হঠাৎ অ্যাপলের সতর্কবার্তা দেখলে তা এড়িয়ে যাবেন না। কারণ এমন বার্তা এলে আপনার ফোনে স্পাইওয়্যার হামলার চেষ্টা হয়ে থাকতে পারে।


অ্যাপল জানিয়েছে, ভাড়াটে স্পাইওয়্যার ব্যবহার করে চালানো হামলা সাধারণ সাইবার হামলার চেয়ে বেশি জটিল। এসব হামলায় নির্দিষ্ট ব্যক্তি ও তার ব্যবহৃত যন্ত্রকে লক্ষ্য করা হয়।


তবে সবার এমন হামলার শিকার হওয়ার আশঙ্কা নেই। সাধারণত রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের মতো নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করেই এ ধরনের হামলা চালানো হয়।


অ্যাপল যদি মনে করে কোনো ব্যবহারকারী স্পাইওয়্যার হামলার লক্ষ্য হয়েছেন তাহলে কয়েকভাবে সতর্ক করবে। ফোনের পর্দায় বার্তা দেখাবে। ই-মেইলেও জানাবে। অ্যাপল অ্যাকাউন্টে ঢুকলেও সতর্কবার্তা দেখা যাবে। এমন বার্তা পেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।


অ্যাপল দ্রুত লকডাউন মোড চালু করার পরামর্শ দিয়েছে। আইফোনের সেটিংস থেকেই এটি চালু করা যায়। প্রয়োজনে নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তাও নেওয়া যেতে পারে।


অ্যাপল অবশ্য জানায়, ঠিক কী কারণে কাউকে সতর্ক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয় না। এতে হামলাকারীরা ভবিষ্যতে নিজেদের কৌশল বদলে সতর্কতা এড়িয়ে যেতে পারে।


তবে এমন সতর্কবার্তা না পেলেও ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট করা জরুরি।  এ ছাড়া অপরিচিত কোনো লিংকে প্রবেশ না করা, শক্তিশালী পাসকোড ব্যবহার এবং দুই ধাপের পরিচয় যাচাই চালু রাখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

--সংগৃহীত ছবি