Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২০ আগস্ট ২০২৬ | ০৪:২৭ অপরাহ্ন

রাজশাহীতে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ২০ আগস্ট ২০২৬

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটে চিংড়িতে ক্ষতিকর জেলি মিশিয়ে বিক্রির অপরাধে আরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ৮ কেজি জেলি মিশ্রিত চিংড়ি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছ।


বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঝলমলিয়া হাটে এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ। দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম ঝলমলিয়া এলাকার মৃত জলিল মণ্ডলের ছেলে।


অভিযান সূত্রে জানা যায়, অসৎ উপায়ে ওজন বাড়াতে চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে অপরাধ শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং অভিযুক্তকে অর্থদণ্ড দেওয়া হয়।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ভেজাল ও অনিরাপদ খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। সর্বসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যে ভেজাল রোধে ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।


ছবি - কাবিল হোসেন