Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৩ আগস্ট ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ন

ব্রাজিল খেলবে বাংলাদেশে, আজ আসছে প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক ২৩ আগস্ট ২০২৬

৩ অক্টোবর ভারতের কলকাতায় খেলবে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবে সেলেসাওরা। এরই মধ্যে কলকাতার মাঠও দেখে গেছেন তারা।  পাশাপাশি আজ ঢাকায় আসছে ব্রাজিলের প্রতিনিধি দল। ঢাকার জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখবেন।


তাহলে কি ব্রাজিল দল বাংলাদেশে এসে খেলতে পারে? বাফুফে সদস্য ইকবাল হোসেন বলেছেন, ‘ব্রাজিল প্রতিনিধি দল আজ দুপুরে জাতীয় স্টেডিয়াম দেখতে আসছে। এসে তারা এখানকার সুবিদাদি দেখবে। তাদের খেলার মতো সবকিছু উপযুুক্ত কি না।’


আর এ মাঠে খেলা প্রসঙ্গে ইকবাল হোসেন জানালেন, ‘ব্রাজিল খেলবে কি না তা এখনই বলা যাচ্ছে না। ওরা আগে আসুক। মাঠসহ অন্য সুবিধাদি দেখুক। হয়তো এরপরই ওরা জানাবে কী করতে চায়। তবে খেলার ইচ্ছে তো আমাদের আছেই।’


এর আগে আর্জেন্টিনা ফুটবল দল ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিল। লিওনেল মেসিরা ঢাকার ততকালীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। ম্যাচটি ৩-১ গোল জিতেছিল আর্জেন্টিনা। 

--সংগৃহীত ছবি