Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৪ আগস্ট ২০২৬ | ০৬:৩৩ অপরাহ্ন

প্রবীণ ফটোসাংবাদিক খালেদ হায়দারের মৃত্যুতে বিপিজেএ’র শাখার শোক

নিজস্ব প্রতিনিধি:- ২৪ আগস্ট ২০২৬


বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএফজেএ) প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ ফটোসাংবাদিক খালেদ হায়দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার সভাপতি সামাদ খান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় বিপিজেএ রাজশাহী শাখার নেতৃবৃন্দ বলেন, খালেদ হায়দার ছিলেন দেশের ফটোসাংবাদিকতার একজন নিবেদিতপ্রাণ ও পথপ্রদর্শক। দীর্ঘ কর্মজীবনে তিনি বস্তুনিষ্ঠ, সাহসী ও পেশাদার ফটোসাংবাদিকতার মাধ্যমে দেশের সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশের ফটোসাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তারা আরও বলেন, খালেদ হায়দারের কর্ম ও অবদান নতুন প্রজন্মের ফটোসাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বিএফজেএ পরিবার একজন অভিজ্ঞ ও গুণী সহকর্মীকে হারাল।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ছবি