Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৫ আগস্ট ২০২৬ | ০৪:৩৭ অপরাহ্ন

শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবার হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

রংপুর প্রতিনিধি: ২৫ আগস্ট ২০২৬

শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের সব সদস্যকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে রংপুর। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।


২৪ আগস্ট (সোমবার) বিকেল ৪টায় রংপুর প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।


রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপস্থিত থেকে বক্তব্য দেন ।


সমাবেশে বক্তারা বলেন, একই পরিবারের সব সদস্যকে এভাবে নৃসংশভাবে হত্যা করার ঘটনা চরম উদ্বেগজনক। অবিলম্বে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত সম্পন্ন করে জড়িত মূল আসামিদের আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবার হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন। সংগৃহীত ছবি