Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৬ আগস্ট ২০২৬ | ০৯:৫৭ অপরাহ্ন

সৈয়দ তালহা আলম আহবায়ক, দেওয়ান আরেফিন রাজা সিনিয়র যুগ্ম আহবায়ক: এবি পার্টি সুনামগঞ্জ জেলার ৩১ সদস্যের কমিটি গঠন

বিজয় বাংলা ২৬ আগস্ট ২০২৬

আবদুর রহমান জামী:শান্তিগঞ্জ

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র সুনামগঞ্জ জেলা শাখায় সৈয়দ তালহা আলমকে আহবায়ক এবং মরমি কবি হাসন রাজা চৌধুরীর পৌপুত্র এবং সাবেক এমপি দেওয়ান সামসুল আবেদীন চৌধুরীর ছোট ভাই ‘দেওয়ান আরেফিন রাজা’কে সিনিয়র  যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ঘোষিত এই কমিটিতে জেলার ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবনির্বাচিত আহবায়ক সৈয়দ তালহা আলম এক প্রতিক্রিয়ায় জানান, সুনামগঞ্জ জেলায় এবি পার্টির হাত ধরে গণমানুষের অধিকার আদায়ে কাজ করাই হবে তাদের মূল লক্ষ্য। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিতে উদ্বুদ্ধ হয়ে তারা সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় দলের ভিত্তি মজবুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

এদিকে দেওয়ান আরেফিন রাজা জানান, নতুন এই কমিটির মাধ্যমে সুনামগঞ্জে এবি পার্টির রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে দলটি অগ্রণী ভূমিকা পালন করবে।

কমিটি ঘোষণার পর জেলার বিভিন্ন স্থরের নেতাকর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানান। শিগগিরই এই কমিটি জেলার পূর্ণাঙ্গ কার্যক্রম ও উপজেলাভিত্তিক সমন্বয় সভা শুরু করবে বলে জানানো হয়েছে।।

ছবি