Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ৩০ আগস্ট ২০২৬ | ০৯:০৩ অপরাহ্ন

সুন্দরভাবে বাঁচতে চাই॥ আল্লাহ-খোদার নাম নিতে চাই : পপি

অনলাইন ডেস্ক ৩০ আগস্ট ২০২৬

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। রুপালি পর্দা ছেড়ে আত্মকেন্দ্রিক জীবনে মনোযোগ দিয়েছেন তিনি। সম্প্রতি তাঁর বক্তব্যে পাওয়া গেছে অভিনয়ে আর না ফেরার ইঙ্গিত। জীবনের বাকি সময়টা শুধুই সৃষ্টিকর্তার স্মরণে ও শান্তিতে পার করতে চান এই তারকা।


সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।’


নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে অভিনেত্রী আরো বলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’


২০২৫ সালে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেও যেকোনো কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই ফিরতে চান। তবে ২০২৬ সালে এসে চলচ্চিত্রে তার প্রত্যাবর্তন নিয়ে এখনো কোনো নিশ্চিত খবর নেই।


উল্লেখ্য যে, ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ অভিনয়জীবনে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে দীর্ঘ বিরতিতে চলে যান পপি। ওই সময় নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।


সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকে মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অনেকটাই বন্ধ করে দেন এই অভিনেত্রী। এরপর থেকেই তাকে ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। মিডিয়াপাড়ায় তখন খবর ছড়ায়, বিয়ে করে সংসারী হয়েছেন পপি। পরে জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। --সংগৃহীত ছবি