Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ৩১ আগস্ট ২০২৬ | ০৩:৩৪ অপরাহ্ন

ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

অনলাইন ডেস্ক ৩১ আগস্ট ২০২৬

নাটোরের গুরুদাসপুরে ট্রাক ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে তালবাড়িয়া এলাকায় আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে ছিটকে সড়কের পাশের পানিতে পড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আটজন আহত হন।


স্থানীয়রা জানান, লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুর থেকে নাটোরের দিকে আসছিল। অন্যদিকে কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। তালবাড়িয়া এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।


খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়।


গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এতে আটজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

--সংগৃহীত ছবি