Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৬ অপরাহ্ন

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

অনলাইন ডেস্ক ০১ সেপ্টেম্বর ২০২৬

আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি ঘোষণা করা হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফলও প্রকাশ করতে হবে।

এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ এ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।

আগামী বছরের ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে।

--সংগৃহীত ছবি