Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৮ অপরাহ্ন

কক্সবাজারে এতিমখানা ও হেফজখানায় বিএমএসএফ এর বিশেষ মেহমানদারী

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০১ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার পৌর এলাকার ১নং ওয়ার্ডের সমিতি পাড়ায় হেফজখানা ও এতিমখানায় বিশেষ মেহমানদারীর আয়োজন করা হয়েছে। ইসলামিয়া কাছেমুল উলুম হেফজখানা ও এতিমখানায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন করেন বিএম সাবাব ফাউন্ডেশন (বিএমএসএফ) কক্সবাজার শাখা নেতৃবৃন্দ।

গতকাল মানবিক ও মহতি এ আয়োজনে হেফজখানা ও এতিমখানার শিশু শিক্ষার্থীরা একবেলা উন্নত খাবার আয়োজনে অংশগ্রহণ করেন৷ তারা ফাউন্ডেশনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য, বিএম সাবাব ফাউন্ডেশন দেশে ও বিদেশে আত্মমানবতার সেবায় দীর্ঘদিন ধরে সুনামের কাজ করে আসছেন। যে কোন দূর্যোগ, বিপদগ্রস্ত মানুষের সহায়তায় পাশে থাকছেন। অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় নানাভাবে সহযোগিতার হাত প্রসারিত করে আসছেন।


কক্সবাজার পৌর এলাকার ১নং ওয়ার্ডের সমিতি পাড়ায় হেফজখানা ও এতিমখানায় বিশেষ মেহমানদারীর আয়োজন করা হয়েছে।