Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৪ অপরাহ্ন

গোদাগাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মুক্তার হোসেন,গোদাগাড়ী (রাজশাহী) : ০১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ীতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গোদাগাড়ী সদর দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেসকো চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব:) মো: শরীফ উদ্দীন।

গোদাগাড়ী উপজেলা বিএনপি, গোদাগাড়ী পৌরসভা ও কাঁকন হাট পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল।

গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দীন বিদ্যুতের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন: গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক,গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ- তাজমিলুর রহমান শেলি,গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলু,কাঁকন হাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,সাবেক পৌর মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী,গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব,ডাইংপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আসাদজ্জামান মিলন,উপজেলা বিএনপির সাংগঠনিক আজিমুশসান উজ্জল,যুবদল নেতা মাহফুজুর রহমান ডালিম।

উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব:) মো: শরীফ উদ্দীন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের অধিকার আদায়ের দল। এই দলের ভিত্তি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। আমাদের অবশ্যই শহীদ প্রেসিডেন্টের সেই মহান আদর্শকে লালন করে ও ধারণ করে দল পরিচালনা করতে হবে।"

তিনি আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপট ও করণীয় উল্লেখ করে আরও বলেন, "সামনের দিনগুলোতে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেই পথচলায় জয়ী হতে হলে এবং দলকে সুসংগঠিত করতে হলে আমাদের সবাইকে ব্যক্তিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। দল ও দেশের স্বার্থে আমরা সবাই একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আজকের এই দিনে এটাই হোক আমাদের মূল শপথ।"

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


গোদাগাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল