Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৭ অপরাহ্ন

রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:- ০১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে নগরীর বাটার মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে মালোপাড়া, মনিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি গিয়ে শেষ হয়। র‌্যালি শুরুর আগে বাটার মোড়ে র‌্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নেতৃবৃন্দের নেতৃত্বে র‌্যালি বাটার মোড়ে সমবেত হয়।


কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

এ সময় বক্তব্য রাখেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতিবৃন্দ—আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক,  মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী; সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।