Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:১৪ অপরাহ্ন

'মানবিক আচরণে কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ'

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার জেলা সফরের অংশ হিসেবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করেছেন।


গতকাল ডিআইজি প্রধান অতিথি হিসেবে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন এবং মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে তাদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।


এসময় তিনি ফোর্সের দক্ষতা ও প্রস্তুতি যাচাই করেন এবং বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন। 


মাস্টার প্যারেড পরিদর্শন শেষে কক্সবাজার জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত  বিশেষ কল্যাণ সভায় জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। পুরস্কার হিসেবে অফিসার ও ফোর্সের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন।


তিনি ড্রেসরুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং সর্বোপরি মানবিক আচরণের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


ছবি