Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২২ অপরাহ্ন

রাজশাহী থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ, পরিবহন মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব

ছোটন সরদার ০৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী ও নাটোর জেলা বাস মালিক ও মোটর শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার সকাল ৯টা ২০ মিনিট থেকে রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন ন্যাশনাল ট্রাভেলস ও দেশ ট্রাভেলসের বাস চলাচল বন্ধ করে দেওয়ার পর রাজশাহী থেকে ঢাকাগামী অন্যান্য পরিবহনের বাস চলাচলও বন্ধ হয়ে যায়।

এর আগে গতকাল শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিট থেকে রুট পারমিট–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাজশাহী-নাটোর রুটে আন্তজেলা বাস চলাচল বন্ধ ছিল। নাটোর বাস মালিক পরিবহন গ্রুপের মালিকানাধীন রাব্বি পরিবহনের একটি বাসের রুট পারমিট নিয়ে রাজশাহী ও নাটোর মোটর শ্রমিক ইউনিয়ন এবং বাস মালিক পরিবহন গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।


ওই বিরোধের জেরে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন আন্তজেলা বাস রাজশাহী-নাটোর রুটে চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচলও বন্ধ হয়ে যায়।বাস চলাচল বন্ধ থাকায় শিরোইল বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রীকে বিকল্প পরিবহনের খোঁজ করতে হচ্ছে।বিরোধের সমাধান না হলে রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটের বাস চলাচলেও এর প্রভাব পড়তে পারে।


রাজশাহী থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।