Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৩ অপরাহ্ন

গোমস্তাপুর চৌডালায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে পালিত হল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি  উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন চৌডালা ইউনিয়ন শাখা বিএনপি। শনিবার বৈকালে চৌডালা মডেল স্কুল এন্ড কলেজের হল রুম আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সহ-সভাপতি সাউদ আলি। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়বাদি দল বিএনপি'র সাবেক সভাপতি আতাউর রহমান মাস্টার, বাংলাদেশ কৃষক দল চৌডালা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বাইরুল ইসলাম,বাংলাদেশ সেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি সাহাদাত হোসেন মিলনসহ অন্যরা। এ সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে পালিত হল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।