Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:১৪ অপরাহ্ন

দেশের তেল সংকট চলাকালে হাজার হাজার লিটার তেল পুরিয়ে বিরোধী দলের লংমার্চ কতটা যৌক্তিক

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ০৬ সেপ্টেম্বর ২০২৬

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে তেল সংকট চলাকালে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন ‘জান্নাতের টিকিট’ বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা বলে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পানিতে ডুবে শিশুদের অপমৃত্যু রোধে সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।



শিশু অবস্থায় সাঁতার শিখলে ভবিষ্যতে কাজে আসবে বলে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শরীরচর্চার মধ্যে একটি হচ্ছে সাঁতার। সাঁতারে শরীরের একাধিক পেশি একসঙ্গে কাজ করে। ফলে নানা ধরনের ব্যথা, যন্ত্রণায় আরাম দিতে পারে সাঁতার। নিয়মিত সাঁতারে হৃদপেশির কার্যক্ষমতা বাড়ে, সেই সঙ্গে বাড়ে ফুসফুসের অক্সিজেন ধারণ ক্ষমতা। শুধু শারীরিক সুবিধা নয় বরং জীবনের নিরাপত্তার জন্য দরকার সাঁতার শেখা। সেই সাথে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাওয়া যাবে।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানাসহ সাঁতার প্রশিক্ষণার্থী ও অভিভাবক এবং বিএনপি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ