Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৭ অপরাহ্ন

আলোচনা-সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক ০৬ সেপ্টেম্বর ২০২৬

আলাপ-আলোচনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষের পরিবেশ দেখতে চান না। তিনি রক্তপাতের রাজনীতির পরিবর্তে পারস্পরিক সমঝোতার মাধ্যমে রাজনীতি পরিচালনার ওপর গুরুত্ব দেন। মানুষের কল্যাণে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাদের পাশে থাকার কথাও জানান তিনি।

তিনি বলেন, দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ থাকা উচিত নয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, হানাহানি কিংবা সংঘর্ষের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। আলোচনার টেবিলে বসে পারস্পরিক সমঝোতার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের আত্মনির্ভরশীল হতে হবে। শুধু চাকরি কিংবা ঠিকাদারির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা ও সক্ষমতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজন হলে জীবনের বিনিময়েও দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।--সংগৃহীত ছবি