Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৪৪ অপরাহ্ন

রেলওয়ের পশ্চিমাঞ্চলে বড় রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম

আবুল কালাম আজাদ , রাজশাহী:- ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদকে মহাপরিচালকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মেদ হোসেন মাসুমকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ) মো. আহসান জাবিরকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।


রেলপথ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়েছে। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখার উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিন কর্মকর্তার নতুন দায়িত্ব ও পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম), রাজশাহীর মহাব্যবস্থাপক ফরিদ আহমেদকে মহাপরিচালকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে একই দপ্তরের প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মেদ হোসেন মাসুমকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।


অন্যদিকে, পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ) মো. আহসান জাবিরকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি যমুনা রেলসেতু নির্মাণ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে তাঁর বর্তমান দায়িত্বও পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


রেলওয়ের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও প্রকৌশলগত দায়িত্বে একসঙ্গে এ পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক পদে পরিবর্তনের ফলে রাজশাহী সদর দপ্তরকেন্দ্রিক প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।


বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে।