Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৭ অপরাহ্ন

সাহসিকতা প্রদর্শন ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি পেলেন বোদা ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ১০ সেপ্টেম্বর ২০২৬

অপারেশনাল কর্মকান্ডে সাহসিকতা ও দক্ষতা প্রদর্শন ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর হতে মর্যাদাপূর্ণ সম্মাননা ও ইনসিগনিয়া গ্রহন করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর ও ইনচার্জ বোদা ফায়ার সার্ভিস স্টেশনের মো. রায়হান ইসলাম। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

বুধবার (২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত সারা দেশের ৪০ জন বাছাইকৃত ফায়ার সার্ভিস কর্মী সাহসিকতার অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে রংপুর বিভাগ থেকে মোট ৪ জন পুরস্কার পান, যার মধ্যে কর্মকর্তা হিসেবে মো. রায়হান ইসলাম এই কৃতিত্ব অর্জন করেন।

 বোদা ফায়ার সার্ভিসের আওতাধীন এলাকার মাঠপর্যায়ে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও জলডুবিসহ বিভিন্ন দুর্যোগে রায়হান ইসলাম এবং তাঁর টিম দ্রুততম সময়ে উপস্থিত হয়ে উদ্ধারকাজে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. রায়হান ইসলাম জানান, ভালো কাজের এই স্বীকৃতি তাঁর পেশাগত দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে সাধারণ মানুষের সেবায় আরও নিবেদিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

সাহসিকতা প্রদর্শন ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি পেলেন বোদা ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম