Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:০২ অপরাহ্ন

কক্সবাজারে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১১ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার সদরে অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ কামাল হোসেনকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গতকাল বিকেলে গোপন সংবাদে এই অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড তারাবনিয়াছড়া মসজিদ সংলগ্ন রফিকের নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামি অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিত র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার কামাল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ার হোসেন আলী পুতিয়ার সন্তান। 

প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণ মতে জানা যায়, ধৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম সিএমপি কর্ণফুলী থানা, চন্দনাইশ থানা ও কক্সবাজারের রামু থানায় একাধিক মাদক মামলা ও সাজা পরোয়ানা রয়েছে। সাজাপ্রাপ্ত এই আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



কক্সবাজারে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার