Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৯ অপরাহ্ন

প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটি ও বৃত্তি প্রকল্পের উদ্বোধন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটি গঠন ও বৃত্তি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল সকালে কক্সবাজার পৌরসভার পূর্ব পাহাড়তলীর ইছুলোরঘোনা এলাকায় প্রতিষ্ঠিত আলি (রা:) দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুফতী মোস্তাফিজুর রহমান হোসাইনী।  


বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশনের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা ইউসুফ মক্কীর সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ রহিম উল্লাহর পরিচালনায় কমিটি গঠন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মুফতি মুহাম্মাদ আসাদ আকন্দ, ইসলামিক ফাউণ্ডেশন কক্সবাজার জেলা উপপরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর, হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা সেক্রেটারি মাওলানা ইয়াছিন হাবীব ও হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল মনজুর।


অনুষ্ঠানে মাওলানা ছৈয়দুল্লাহ ও মাওলানা ইলিয়াস কুতুবীসহ বিভিন্ন উপজেলা প্রতিনিধিবৃন্দ মতামত জানিয়ে বক্তব্য রাখেন।


সম্মেলনে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশন কক্সবাজার জেলার ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি এবং উপদেষ্টা কমিটি ঘোষিত হয়।


কমিটি নিম্নরূপ : উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা মোহাম্মদ শোয়াইব, মাওলানা আবুল মনজুর, মাওলানা মোহাম্মদ ইউনুস ফরাজী, মাওলানা খালেদ সাইফী, মাওলানা জাহেদুর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন আনসারী, ইমাম খায়ের, মুজিবুর রহমান বাবুল, মাওলানা নুরুল হক চকোরী, মাওলানা আমান উল্লাহ, মাওলানা বশির উল্লাহ, মাওলানা আব্দুল কয়্যোম ও মাওলানা আব্দুর রহমান।


নির্বাচিত কমিটি : মুফতি ইউসুফ মক্কী সভাপতি, মাও: আতাউল্লাহ চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, মাও: শহিদুল্লাহ রামুভী সহ-সভাপতি, মাও: মোহাম্মদ রহিম উল্লাহ সাধারণ সম্পাদক, মাও: মাসউদ উদ্দীন যুগ্ম সাধারণ সম্পাদক, তাছনিম হাসনাত সহ-সাধারণ সম্পাদক, মাও: জাহাঙ্গীর আলম ফারুকী সাংগঠনিক সম্পাদক, মাও: কলিম উল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক, মাও: ওসমান হুম্মাম চৌধুরী দপ্তর সম্পাদক, মাও: মহিউদ্দিন সহ-দপ্তর সম্পাদক, মাও: মুহাম্মদ শহীদুল্লাহ আজিজ অর্থ সম্পাদক, মাও: আব্দুর রহমান সহ-অর্থ সম্পাদক, মাও: ইলিয়াস কুতুবী প্রচার সম্পাদক, মাও: নজরুল ইসলাম সহ-প্রচার সম্পাদক, আহমদ বিন শফি শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, মাও: কামাল হোসাইন সংস্কৃতি ও প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক, মাও: আজিজুল হক আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক, মাও: রহমত উল্লাহ

কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক, ক্বারী মাও: ছৈয়দ আলম নূরানী মাদ্রাসা বিষয়ক সম্পাদক, মাও: নোমান নুর তথ্য ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক, মাও: জুনাইদ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মাও: সুজা উদ্দিন দুস্থ ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ও মাও: হেসাব উদ্দিন মহিলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক।


নির্বাহী সদস্য : মাও: পারভেজ উদ্দিন, মাও: রশিদুল্লাহ, মাও: রমজান আলী ও মাও: দেলোয়ার। 

প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটি ও বৃত্তি প্রকল্পের উদ্বোধন