Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৩ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

বিজয় বাংলা ১৪ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নষ্ট লিফটে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় অল্প সময়ের মধ‍্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

  

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ‍্যা পৌনে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার। 


তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে খবর পাওয়া যায়নি।

 

ঝন্টু সরকার জানান, হাসপাতালের এই লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট, ময়লা ও আবর্জনায় ভরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের তিনটি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটসহ মোট চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

হাসপাতালের আনসার ও পুলিশ সদস্যরা জানায়, সিগারেটের আগুন বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।


হাসপাতালে দ্বিতীয় তলার নষ্ট লিফট থেকে আগুনের লেলিহান শিখা অল্প সময়ে আট তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।


এ সময় আগুন লাগার খবরে আট তলা এই নতুন ভবনে থাকা রোগী, স্বজন, চিকিৎসক, নার্সসহ হাসপাতালে কর্মরতরা হুড়োহুড়ি করে রাস্তায় নামে আসে। এতে হাসপাতাল চত্বরে শত শত উৎসুক জনতার ভিড় জমে যায়। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বতর্মানে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নষ্ট লিফটে আগুন লাগার ঘটনা ঘটেছে।--সংগৃহীত ছবি