Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:২৩ অপরাহ্ন

ঢাকার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য রাজধানীর আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)তিতাস গ্যাস কোম্পানির এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘন্টা আশুলিয়া বাজার হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।


তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

--সংগৃহীত ছবি