Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০২:০৬ অপরাহ্ন

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছ সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

অনলাইন ডেস্ক ১৯ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের উদ্বোধন করা হয়েছে। এর ফলে লোকেশন-সি থেকে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিজিএফসিএল সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর তিতাস-২৮ কূপের খননকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সানকুইন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি) এ কাজ করছে। এর আগে গত বছরের ১০ এপ্রিল সম্পাদিত চুক্তির আওতায় রিগ ফাউন্ডেশন নির্মাণ, খননযন্ত্র ও প্রয়োজনীয় মালামাল মোবিলাইজেশনের কাজ শেষ করা হয়।


জাতীয় জ্বালানি চাহিদা পূরণে বিজিএফসিএলের আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় চারটি কূপে গ্যাসের মজুত যাচাই ও উৎপাদনের কাজ এবং দুটি গভীর অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাতটি কূপের ওয়ার্কওভার এবং তিতাস গ্যাসক্ষেত্রের দুটি লোকেশনে ছয়টি ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের কাজ চলছে।

 

--সংগৃহীত ছবি