Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৫১ অপরাহ্ন

রাজশাহী সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

রাজশাহী প্রতিনিধি :- ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক পাঁচ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে পরিচয় ও ঠিকানা যাচাই শেষে পরিবারের কাছে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৮/৪-এস সংলগ্ন শূন্যরেখায় দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফের খাসমহল কোম্পানি কমান্ডার পাঁচ বাংলাদেশিকে বিজিবির আলাইপুর কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা পাঁচজন হলেন—রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের মোশাররফ হোসেন (২৬), সাহাবুল আলী (৪০), বাবর আলী (৪০), সাইফুল ইসলাম (৪৬) ও আশাদুল ইসলাম (৩৮)। তাঁদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি।

বিজিবির জিজ্ঞাসাবাদে তারা জানান, গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে নৌকায় বাড়ি ফেরার সময় নদীর স্রোতে পথ ভুল করে অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। পরে বিএসএফ তাদের আটক করে। বিভিন্ন ক্যাম্প ও রানীনগর থানায় রাখার পর তাদের হোল্ডিং সেন্টারে নেওয়া হয়।

বিজিবি আরও জানায়, দেশে ফেরার পর পাঁচজনের পরিচয় ও ঠিকানা যাচাই করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


--সংগৃহীত ছবি