Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৮ পূর্বাহ্ন

ডিপিএলে ফিরছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ নিয়ম

অনলাইন ডেস্ক ২০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) অতীতে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতি চালু ছিল। তবে ২০১৫-১৬ মৌসুমের পর প্লেয়ার্স বাই চয়েজ বা ড্রাফট পদ্ধতি আর দেখা যায়নি। এরপর থেকে ঢাকা লিগে সরাসরি খেলোয়াড় রেজিস্ট্রি বা দলবদল করে আসছে ক্লাবগুলো।


প্রতিবছর ১২ দলের মধ্যে ৬ দল ভালো হলেও বাকি ৬ দল তুলানামূলক কম শক্তিশালী হয়ে যায়। এ ছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের সমস্যা তো আছেই। ঘরোয়া ক্রিকেটের আসন্ন মৌসুমের আগে এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)।


মোহাম্মদ মিঠুন নেতৃত্বাধীন কোয়াবের কমিটি ক্রিকেটারদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক সভা করে। সেখানে ক্রিকেটারদের বলা হয় আগামী ২০২৭ সালের দলবদল হবে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে। এ ছাড়া বিসিবির একজন পরিচালকও গণমাধ্যমকে জানিয়েছেন– এমন সিদ্ধান্ত হলে খুব ভালো হবে, প্রতিযোগিতাও বাড়বে লিগে। 


সেক্ষেত্রে ক্রিকেটারদের ক্যাটাগরি ভেদে মূল্য নির্ধারণ করা হবে। ‘এ’ প্লাস ক্যাটাগরি থেকে শুরু; এরপর যথাক্রমে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হবে। যদিও ক্লাবগুলো নিজেদের পছন্দমত ক্রিকেটারদের নিতে পারবেন।


জানা গেছে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ লাখ টাকা পারিশ্রমিক থাকবে। ‘এ’ ক্যাটাগরিতে ৪০ থেকে ৫০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ৩০ থেকে ৪০ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরিতে ২০ থেকে ৩০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১০-২০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরিতে ১০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নির্ধারিত হতে পারে।

সূত্র :   ঢাকা পোস্ট

--সংগৃহীত ছবি