Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২৪ অপরাহ্ন

আর্জেন্টিনায় মেসির ‘লাস্ট ড্যান্স’ দেখতে হতে হবে লাখপতি

অনলাইন ডেস্ক ২০ সেপ্টেম্বর ২০২৬

২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। সেই ব্যর্থতার ধাক্কা সামলে না উঠতেই লিওনেল মেসি তার বাবা হোর্হে মেসিকে চিরকালের জন্য হারান। বাবার মৃত্যুর শোকের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।

মেসির আচমকা অবসর ঠিক যুতসই লাগেনি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। তারা তাদের ইতিহাসের সেরা ফুটবলারকে যথার্থ সম্মান জানিয়ে বিদায়ের পরিকল্পনা করে। সেই অনুযায়ী আগামী ফিফা উইন্ডোতে বেনিনের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চলেছে তারা।


আগামী ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে শেষবার আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামবেন মেসি। সেই ম্যাচের জন্য টিকিটের দাম নি র্ধারণ করা হয়েছে। এই বিশেষ ম্যাচের জন্য টিকিটের দাম আর্জেন্টাইন মুদ্রায় সর্বনিম্ন ৯০ হাজার পেসো থেকে সর্বোচ্চ সাড়ে চার লাখ পেসো।


সর্বনিম্ন ৯০ হাজার পেসোতে পপুলার ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে। ৩ থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের জন্য টিকিট মূল্য ২৯ হাজার পেসো। আপার টায়ারের টিকিটের জন্য গুনতে হবে ১ লাখ ৮০ হাজার থেকে ৩ লাখ ২০ হাজার পেসো। মিড টায়ারের টিকিটের দাম ধরা হয়েছে ৩ লাখ ২০ হাজার থেকে চার লাখ ৮০ হাজার পেসো। আর লোয়ার টায়ারের টিকিটের দাম সাড়ে চার লাখ পেসো।


অবশ্য বাংলাদেশি মুদ্রায় টিকিটের দাম আকাশছোঁয়া নয়। সর্বনিম্ন দাম ৭ হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ ৩৬ হাজার টাকা।

--সংগৃহীত ছবি