Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:১১ অপরাহ্ন

অস্ট্রেলিয়াকে ২৭২ রানের চ্যালেঞ্জ দিল জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক ২০ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুঁইয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে আজ শুরুতে ব্যাট করতে নামে স্বাগতিকরা। তিন ফিফটিতে ৫০ ওভারে সিকান্দার রাজার দল তুলেছে ৮ উইকেটে ২৭১ রান। ফলে জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৭২ রান।


হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১৩ বলে ৭ রান করে আউট হন বেন কারান। আরেক ওপেনার ব্রায়ান বেনেট আউট হওয়ার আগে করেন ২৯ বলে ৩০ রান। আর ১৬ বলে ৯ রান আসে ব্রেন্ডন টেলরের ব্যাট থেকে।


চতুর্থ উইকেট জুটিতে আসে ৮০ রান। ইনোসেন্ট কায়া ও ক্রেইগ আরভিনের জুটিটা আরও বড় হতে পারতো। কিন্তু রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন কায়া। ৬৬ বলে ৫৫ রান করেন তিনি। এরপর সিকান্দার রাজাকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন আরভিন। অ্যাডাম জাম্পার বলে আউট হওয়ার আগে ৫৯ রান করেন তিনি।


আরভিনের ফেরার পর দ্রুত তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। ১ রানে ওয়েসলে ম্যাধভেরে, ১১ রানে ব্র্যাড ইভান্স ও ১ রানে গ্রায়েম ক্রেমার আউট হন। এদিকে আপনতালে খেলতে থাকেন দলনেতা রাজা। ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮১ রানে। ৭২ বলে খেলা ইনিংসটি সাতটি চার ও একটি ছয়ে সাজানো।


অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার নাথান এলিস। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট নেন স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা।

--সংগৃহীত ছবি