
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২০ নং ওয়ার্ডে ৮ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।
তিনি দীর্ঘদিন যাবত নানা অসুখে ভুগছেন। তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সাংবাদিক সমাজ, শুভাকাঙ্ক্ষী এবং সর্বসাধারণের কাছে আন্তরিক দোয়া চেয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে সবার মাঝে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন।
মন খুলে দোয়া করবেন—আমিন।