Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৫০ অপরাহ্ন

আদালত প্রাঙ্গণে গাঁজা, হাজতির এক বছরের জেল

রাজশাহী প্রতিনিধি: ২০ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী আদালত প্রাঙ্গণে হাজতি এক আসামির কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধারের ঘটনায় তাঁকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত অমিত হাসান একটি ছিনতাই মামলার হাজিরা শেষে কারাগারে ফেরার পথে পুলিশের হাতে আটক হন।

পুলিশ জানায়, আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়ার সময় ভিড়ের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে অমিত হাসান একটি পুটলি নেন। সঙ্গে থাকা পুলিশ সদস্যরা বিষয়টি দেখে তাঁকে আটক করেন। পরে তাঁর কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাঁকে মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহর আদালতে হাজির করা হলে বিচারক মামলাটি আমলে নিয়ে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।


ছবি