
দেশের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, প্রবীণ ও নির্ভীক সাংবাদিক সাইদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর ফলে রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি পদ শূন্য হওয়ায় নির্বাহী কমিটির মিটিংয়ে সহ-সভাপতি আব্দুস সবুরকে সর্বসম্মতিতে সভাপতি পদ দেয়ার সিদ্ধান্ত হৃদয় গৃহীত হয়।
রাজশাহী প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মো. আব্দুস সবুরকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুস সবুর। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মো. আব্দুস সবুরকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
কার্যনির্বাহী কমিটি মনে করে, তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে রাজশাহী প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর হবে। একই সঙ্গে প্রেসক্লাবের স্বার্থে তিনি দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।