Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০২:২৪ অপরাহ্ন

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার

নিজস্ব প্রতিবেদক : ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর লিলি হল এলাকায় বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদের পানিতে পড়ে ডুবে গেছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময়ে   মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি সড়কের পাশে থাকা পানিভর্তি খাদে পড়ে যায়। এতে গাড়িটি পানিতে ডুবে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে গাড়িটি খাদের পানি থেকে উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


রাজশাহীর লিলি হল এলাকায় বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদের পানিতে পড়ে ডুবে গেছে।