Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৩২ অপরাহ্ন

বদলগাছীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিল

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ২৪ সেপ্টেম্বর ২০২৬

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি বদলগাছী চারমাথা থেকে শুরু হয়ে নওগাঁ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে বদলগাছী স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউল নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুমিনুল হক মুন্না, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম সারওয়ার মার্শিল, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আকতার চৌধুরী এবং কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


নওগাঁর বদলগাছীতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।