Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:০১ অপরাহ্ন

জীবনের অজানা গল্প জানাবেন মামুনুর রশীদ

অনলাইন ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের সংস্কৃতি অঙ্গনের জীবন্ত কিংবদন্তি মামুনুর রশীদ। মঞ্চ থেকে শুরু করে টিভি কিংবা চলচ্চিত্র, সবখানেই তার অসামান্য অবদান। প্রায় ছয় দশক ধরে তিনি কাজ করছেন শিল্পাঙ্গনে।


এই দীর্ঘ পথচলার নানা অজানা গল্প এবার তিনি সামনে আনবেন। তাকে ঘিরে সাজানো হয়েছে মাছরাঙা টিভির ‘স্টার নাইট’-এর নতুন পর্ব। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন মৌসুমী মৌ।


ছাত্রজীবন থেকে নাটকের সঙ্গে যুক্ত মামুনুর রশীদ। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম অগ্রপথিক তিনি। প্রতিষ্ঠা করেছেন ‘আরণ্যক’ নাট্যদল। অসংখ্য টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন। নাটকের পাশাপাশি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অংশগ্রহণ করেছেন মুক্তিযুদ্ধে।


নাট্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদকসহ বহু পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এসব অধ্যায় থেকে ছেঁকে আনা অজানা ঘটনাগুলো জানাবেন অভিনেতা। সেই সঙ্গে তার সহশিল্পী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরাও তাকে নিয়ে বলেছেন।


বিশেষ এই অনুষ্ঠান প্রচারিত হবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টায়, মাছরাঙা টিভিতে। প্রযোজনায় অজয় পোদ্দার।

--সংগৃহীত ছবি