Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩০ অপরাহ্ন

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক ২৪ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন - অফলাইনে রেজিস্ট্রেশন শুরু 

রাজশাহীর ঐতিহ্যবাহী শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী–২০২৬”। আগামী ২৫ ডিসেম্বর ২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই আনন্দঘন পুনর্মিলনী।


বিদ্যালয়টির ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ব্যাচে অধ্যয়ন করা প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।


‘এসো মিলি শৈশবের বন্ধনে’ এই আবেগঘন প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত  পুনর্মিলনীর মাধ্যমে দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করা, পুরোনো বন্ধুত্ব ও স্মৃতিকে নতুন করে উদযাপন এবং প্রিয় শিক্ষাঙ্গনের সঙ্গে সাবেক শিক্ষার্থীদের সম্পর্ক আরও সুদৃঢ় ও মজবুত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এতে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রী, বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করবেন।


আয়োজকরা জানান, বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের অনেক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে অবস্থান করছেন। দীর্ঘদিন যোগাযোগের বাইরে থাকা সহপাঠীদেরও এ আয়োজনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রত্যেক ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাচের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে রেজিস্ট্রেশনে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।


পুনর্মিলনী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি ও স্মারক সামগ্রী প্রস্তুতের পরিকল্পনা রয়েছে। রেজিস্ট্রেশনের সময় এসব আয়োজনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।


পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য অনলাইন ও অফলাইন-দুই মাধ্যমেই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। রেজিস্ট্রেশনের সময়সীমা ০৫ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।


 আয়োজক কমিটির পক্ষ থেকে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের প্রাক্তন ছাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রত্যেক ব্যাচের ছাত্রীদের নিজ নিজ সহপাঠীদের খুঁজে বের করে এই আয়োজনের সঙ্গে যুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬

অনলাইন রেজিস্ট্রেশন: https://alumni.snhghs.edu.bd/

অফলাইন রেজিস্ট্রেশন: শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, কক্ষ নং:১০৭

যোগাযোগ: 02588854512

ফেসবুক:https://www.facebook.com/share/1Eag21Tyt7/


ছবি