
রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছী বাজার এলাকা থেকে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বড়গাছী শেখপাড়া গ্রামজনে মো. রাসেল আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. রাসেল আলী (২৪), মো. দুলাল (৫০) ও মো. সিরাজ আহমেদ (২০)। এ সময় তাদের কাছ থেকে ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।