Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০২ অক্টোবর ২০২৬ | ০২:১২ অপরাহ্ন

কক্সবাজারে ৪৬টি বিভিন্ন মামলায় জব্দকৃত মাদক ধ্বংস

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০২ অক্টোবর ২০২৬

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি কর্তৃক ৪৬টি বিভিন্ন মামলায় জব্দকৃত আলামত (মাদক) ধ্বংস করা হয়েছে। 

গতকাল বিকালে আয়োজিত অনুষ্ঠানে ১১,৪২,৫৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ১২ কেজি ৯৭৫ গ্রাম খ্রিস্টল মেথ (আেইস, বিদেশী মদ ২৬৫ মাদকদ্রব্য সহ নিষ্পত্তিকৃত মামলার বর্ণিত আলামত ধ্বংস করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯৯,৩১,৮৫,৪০০/-(নিরানব্বই কোটি একত্রিশ লক্ষ পচাশি হাজার চারশত) টাকা মাত্র। 

মামলার আলামত/মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. গিয়াস উদ্দিন এর উপস্থিতিতে বিভিন্ন প্রকারের এসব মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংস করা হয়।

কক্সবাজারে ৪৬টি বিভিন্ন মামলায় জব্দকৃত মাদক ধ্বংস